কীভাবে শুরু হলো নতুন বছর?




 

New year সামনেই দাঁড়িয়ে আছে নতুন বছর। পৃথিবীতে সবদেশেই পয়লা জানুয়ারি নতুন বছর শুরু হয়। কিন্তু একসময় এই ভাবে অর্থাৎ খাওয়া দাওয়া হইহুল্লোড় করে নতুন বছর শুরু হতো না। যদি আমরা চার হাজার বছর পিছিয়ে গিয়ে ব্যাবিলন সভত্যায় গিয়ে পড়ি তাহলে অনেক কথা জানা যায়, তৎকালীন সময়ে ভার্নাল ইকুইনক্সের পর প্রথম রাত সেই সময়টা ছিল এখনকার মার্চ মাসের শেষের দিকে যেদিন দিন এবং এই সময় চলতো বলা ভালো রাত এবং দিন ছিল সম্পূর্ণ এক সময়ে, সেই দিনই হত তাদের নতুন বছর শুরু। এই সময়টা তাদের কাছে খুব আনন্দ সময় হতো এই সময়কে তারা বলতো আকিতু। 

আকিতু


এই সময়ে তাদের যব কাটা হতো তখন তাদের বসন্তকাল হতো। জানা গেছে ঐ এগারো দিন মানে এগারো দিনই উৎসব পালন হতো। এবং এই সময় ব্যাবিলনের আকাশ দেবতা মারডুক হারিয়ে দিয়েছিলেন সামূদ্রের দুষ্ট দেবী টিয়ামতকে, এবং এই সময় নতুন রাজা রাজত্বে রউপর অভীশেক হতো অথবা পুরোনো রাজার উপর আদেশ দেওয়া হতো, আবার রাজত্ব চালানোর জন্য। সময়জত এগোতে থাকে তৎকালীন সভত্যা আস্থে আস্থে পরিবর্তন হতে থাকে এবং তারাও ক্যালেন্ডার তৈরি করতে থাকে। যদি এই বিষয়ে আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে প্রতিটি মানুষের চাইতো বছরের প্রথম দিন যেন কৃষি বা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার সাথে সংযুক্ত করে। উদাহরণ হিসেবে দেখা যায় মিশরের নীলনদের বন্যা হয়েছে, সিরিয়াস নক্ষত্রের আগমনের ফলে, আবার দেখা যায় এদিকে, চন্দ্র নববর্ষের প্রথম দিনটি ছিল শীতকালীন অয়নকালের পরে দ্বিতীয় অমাবস্যার সাথে। পরবর্তী কালে দেখা যায় রোমান ক্যালেন্ডারে দশ মাস এব তিনশো চার দিন ছিল, ঐতিহ্য অনুযায়ী বছরের vernal equino দিন বছরের প্রথম দিন হিসাবে ব্যবহার করা হতো রোমুলাস অনুযায়ী। রোমুলাস ছিলেন রোমের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা।পরে আবার রাজা নুমা পম্পিলিয়াস দুটি মাস এই দশ মাসের মধ্যে যোগ করেন,এই দুটি মাস হলো জানুয়ারিয়াস এবং ফেব্রুয়ারিয়াস, এখন আমরা যাকে চিনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হিসাবে। কিন্তু আবার আবার সময়ে পর পর যায় এবং রোমের রাজা হন জুলিয়াস সিজার, তিনি লক্ষ্য করলেন সূর্য সাথে মাস গুলোর কোনো কানেকশন নেই, তাই তিনি ঠিক করলেন রোমের সবচেয়ে বড় পন্ডিত উপর দায়িত্ব দিলেন সূর্যের সাথে যোগাযোগ কারি মাসের যোগাযোগ রয়েছে এই রকম একটি ক্যালেন্ডার বানানোর। সেই রকমই হলো সেই ক্যালেন্ডারের নাম হলো জুলিয়ান ক্যালেন্ডার।

জুলিয়াস সিজার 


 বর্তমানে এই জুলিয়ান ক্যালেন্ডার সঙ্গে বিশ্বে ব্যাবহিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার খুব মিল পাওয়া যায়। শাসক সিজার ক্যালেন্ডার প্রথম মাসের নাম রাখলেন জানুয়ারি, এই নামের সঙ্গে রয়েছে রোমের দেবতা জনুস নামের এক দেবতার তিনি অতীত এবং ভবিষ্যতের দেবতা,তার নাম করেই একে অন্যকে উপহার দেওয়া এবং লরেল গাছের ডাল নিজেদের ঘর সাজাতে এবং হৈচৈ করতো রোমানরা পরিবর্তে ইউরোপে জানুয়ারি এক তারিখ প্রথম বছর শুরু হতো, এবং পঁচিশে ডিসেম্বর প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন পালন হতো এবং পঁচিশে মার্চ পোপ গ্রেগরি দ্বাদশ ১৫৮২ সালে ১ জানুয়ারীকে নববর্ষ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেন। বিশ্বের অনেক দেশেই পয়লা জানুয়ারি নতুন বছর শুরু হিসাবে ধরে নিয়েছে, এমনকি প্রায় সবদেশে একত্রিশ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি আসার আগে অব্দি চলে হইহুল্লোড়। স্পেনীয় দেশ গুলোতে নাকি প্রচলিত আছে যে আসছে বছরের জন্য স্পেন এবং আরও বেশ কয়েকটি স্প্যানিশ-ভাষী দেশে, লোকেরা মধ্যরাতের ঠিক আগে এক ডজন আঙ্গুর খায় - যা আগামী মাসগুলির জন্য তাদের আশার প্রতীক। আবার অনেক জায়গায় দেখা যায় শিম খাওয়া নতুন বছরের জন্য যা ভাগ্য পাল্টে দেবে, আবার দেখা যায় যে ইতালিতে মসুর ডাল এবং দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের কালো মটরশুটি অন্তর্ভুক্ত নতুন বছর আসার আগে গুরুত্বপূর্ণ আবার একই ভাবে নেদারল্যান্ডস, মেক্সিকো , গ্রীস এবং অন্যান্য জায়গায় আংটি আকৃতির কেক এবং পেস্ট্রি, যা বছরের পূর্ণ বৃত্তে আসার ইঙ্গিত দেয়, উৎসবের শেষে পরিবেশিত হয়। এদিকে, সুইডেন এবং নরওয়েতে, নববর্ষের আগের দিন বাদাম লুকানো ভাতের পুডিং পরিবেশন করা হয়; বলা হয় যে যে কেউ বাদাম খুঁজে পাবে সে ১২ মাসের সৌভাগ্য আশা করতে পারে। এটি History tv 18 একটি আর্লটিকেলতুলে দেওয়া হলো( মার্কিন যুক্তরাষ্ট্রে, নববর্ষের সবচেয়ে প্রতীকী ঐতিহ্য হল মধ্যরাতে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে একটি বিশাল বল ফেলে দেওয়া । বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানটি দেখেন, যা ১৯০৭ সাল থেকে প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে। সময়ের সাথে সাথে, বলটি নিজেই ৭০০ পাউন্ডের লোহা ও কাঠের তৈরি একটি গোলক থেকে ১২ ফুট ব্যাস এবং প্রায় ১২,০০০ পাউন্ড ওজনের একটি উজ্জ্বল নকশাযুক্ত গোলকে পরিণত হয়েছে। আমেরিকা জুড়ে বিভিন্ন শহর এবং শহর টাইমস স্কয়ারের আচারের নিজস্ব সংস্করণ তৈরি করেছে, নববর্ষের প্রাক্কালে মধ্যরাতে আচার (ডিলসবার্গ, পেনসিলভানিয়া ) থেকে শুরু করে পসাম (তাল্লাপুসা, জর্জিয়া ) পর্যন্ত বিভিন্ন ধরণের জিনিসপত্র জনসাধারণের জন্য ফোঁটার আয়োজন করে। )

ভারত তথা কলকাতায় এইভাবে হইহুল্লোড় করে শুরু নুতন বছরের আগমন।

ছবি সূত্র - internet 

তথ্য সূত্র - https://www.history.com/articles/new-years

https://www.hindustantimes.com/trending/why-do-we-celebrate-new-year-on-january-1-a-lookback-at-its-fascinating-history-101735707387407.html


Comments