কলকাতার লাল বাড়ি গুলির গল্প

বো ব্যারাক

 

আমাদের কলকাতার ইতিহাস বহুবছর পুরনো এককালে এই সিটি ওফ জয় কলকাতা ছিল ব্রিটিশদের রাজধানী। কতকিছুর সাক্ষী আমাদের এই শহর। এইখানে কত স্বাধীনতার সংগ্রামীরা নিজেদের দেশ কে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছে আর এখানে ব্রিটিশরা নিজের একটি পাড়া বসিয়েছিল এখনো সেই পাড়ার অস্বীত্ব রয়েছে। তবে এই পাড়ার জন্য কিন্তু ব্রিটিশরা থাকবে বলে বানিয়েছে বলে বানিয়েছিল না, আসলে এই পাড়া বা বাড়ি গুলো তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্যে এই বাড়ি গুলো তৈরি হয়েছিল। কিন্তু মার্কিন সেনারা ঐরকম বাড়িতে থাকতে অভ্যস্ত ছিল না,তাই তারা ফোর্ট উইলিয়ামের থেকে কিছুটা দুরে নিজেদের ব্যারাক তৈরি করেছিল। আবার এই কথা শোন যায় যে এই যায়গাটি তৈরি হয়েছিল ব্রিটিশ সেনাদের একটি গ্যারিসন হিসেবে তৈরি হয়। কিন্তু তারা মনে করেছিল এই যায়গাটি তাদের মানে খুব লেগেছিল। তবে সে যাই হোক কোনো সেনাবাহিনী এখানে থাকেনি যার জন্য তৎকালীন কলকাতা মিউনিসিপ্যালিটি এই ফ্ল্যাট গুলি অ্যাংলো ইন্ডিয়ানদের ভাড়া দিয়ে দেওয়া হয় তৎকালীন সময়ে এই ফ্ল্যাট গুলি ছিল দামে কম মানে ভালো। তবে মনে হয় এগুলি ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বানানো হয়েছিল কারণ সবকটা বাড়ির দেওয়ালের লাল, অন্যদিকে ব্রিটিশ সেনা বাহিনী এই লাল রঙের উনিফ্রম পরতো। 

চওড়া রাস্তা পাশে লাল রং এর বাড়ি


এখনো যেখানে বো ব্যারাক সেটি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানার মাঝামাঝি একটি সরু গলিতে অবস্থিত। কিন্তু যখন এই বো ব্যারাক তৈরি হয় তখন গলিটির নাম ছিল মিরু জৌনি গলি নামে পরিচিত ছিল। তবে এই জায়গায়র নাম বো ব্যারাক হয়ে উঠেছে সেই নিয়ে কোনো তথ্য কিংবা প্রমাণ পাওয়া যায় না। এই ফ্ল্যাট গুলি অধিকাংশ মানুষ হলো অ্যাংলো ইন্ডিয়ান। শোনা যায় এককালে এখানে পঞ্চাশ হাজার বেশি মানুষজন বসবাস করতো,এরা ছিলেন সুশিক্ষিত এবং অতিথি পরায়ন এই পাড়াটি ছিল একটি শহরের মধ্যে আরো একটি শহর। এই বো ব্যারাকের মানুষ জন ছিল প্রায় ব্রিটিশ এবং এদের কথার মধ্যে ছিল বাংলা এবং ইংরেজি মেশানো কথএখন যেমন আমরা বলি। জানা গেছে সেই সময় এই বো ব্যারাকের মহিলারা বিভিন্ন জায়গায় কাজ কর্ম করতো, তাহলে বলতেই হবে women empowerment সেই তখন থেকে শুরু, যা আজকের দিনে বড় একটা জায়গায় পৌঁছেছে। কিন্তু 1950 সালের দিকে বো ব্যারাকের অনেক মানুষ বিদেশে চলে যায়, 1955 বাংলাদেশের উত্থান এবং বহু বাংলাদেশের মানুষ এই দিকে চলে আসে। এই বো ব্যারাক অঞ্চলে মুসলমান, খ্রীষ্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের খুব ভালো মেলামেশা হয়ে গেছিল, জানা যায় 132 টা ফ্যেমেলি এখনো এই রকম করেই থাকছে। আমাদের বাঙালিদের তো বারো বাসে তেরো পার্বণ, ঠিক সে ভাবেই বড়দিন উপলক্ষে এবং উদযাপন অন্যতম ঠিকানা এই বো ব্যারাক। এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ব্যস্ত ও জনবহুল বাজারের আড়ালে প্রায় লুকিয়ে থাকা এবং একটি সরু গলির ভেতরে অবস্থিত ছোট্ট এলাকাটি জমজমাট হয়ে উঠে ডিসেম্বর মাসে বড়দিন সময় 23 থেকে পয়লা জানুয়ারি অব্দি এই বো ব্যারাক থাকে উল্লাসে ভরা, এই সময় বিদেশ থেকে অনেক মানুষ নিজের বো ব্যারাক আসে। এই সময় পাওয়া যায় এই অঞ্চলের বাড়িতে বানানো কেক ওয়াইন অ্যালকোহল না কিন্তু। এই লাল জমজমাট বাড়ি গুলি সেজে ওঠে বিভিন্ন লাইট এবং আরো সব রঙচঙে জিনিস দিয়ে, শুনেছি ঝোলানো থাকে একটি তারা। এখানে রয়েছে বিখ্যাত জে এন বড়ুয়া বেকারি যা অবশ্যই মিন্টু বেকারি হিসেবে বিখ্যাত। বো ব্যারাকের মানুষ বিশেষ করে মহিলারা, নিজেদের বাড়িতে ওয়াইন তৈরি করেন এবং পান করেন। 

বড়দিনের সময় বো ব্যারাক 

বো ব্যারাক খেলাধুলোর জন্য তৎপর তারা হকি, ফুটবলের দল আছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তবে হকি তাদের খুব প্রিয় বলে শুনেছি। বাঙালিদের কাছে এই বো ব্যারাক হলো ইতিহাসের স্তম্ভ,যা জেগে বছর শেষের দিনগুলিতে।

ছবি সূত্র - internet 

তথ্য সূত্র - Where the Magic Lies – The Bow Barracks – Sthapatya https://sthapatya.co/where-the-magic-lies-the-bow-barracks/

Tutorial At Home https://share.google/OkTfPulR94nESLf2E

Comments