পোয়ারো প্রথম গল্প অনুপ্রাণিত ছিল ভারতের কোন ঘটনা থেকে ?

পোয়েরো এবং ক্যাপ্টেন হেস্টিংস The Mysterious Affair at Styles  

 

পোয়ারো আগাথা ক্রিস্টির অন্যতম গোয়েন্দা চরিত্র, অন্যতম কারণ আগাথা ক্রিস্টির আরো এক গোয়েন্দা চরিত্র আছে মিস মার্পেল । দুজনই পাঠকদের কাছে সমান জনপ্রিয় । আগের বছর বলেছিলাম আগাথা ক্রিস্টি কিভাবে এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন, কিন্তু আজকে বলবো সেই চরিত্র অর্থাৎ পোয়ারো যে গল্পে প্রথম আত্মপ্রকাশ করেন মানে The Mysterious Affair at Styles এর গল্প। না না Mysterious Affair at Styles বঙ্গানুবাদ করছি না । যারা এই গল্পটি পড়েছেন সবাই জানে গল্পের বিষয়বস্তু । যদি বলি রহস্যের রাণী আগাথা ক্রিস্টি ভারতবর্ষে ঘটা একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্পটি লিখেছিলেন, তবে হ্যাঁ এই বিষয়ে, কোনো উপযুক্ত প্রমাণ নেই শুধু ধারণা মাত্র তবে হ্যাঁ এই বিষয়ে আরো একজন জন জড়িয়ে আছে, সেইটা ক্রমশ প্রকাশ্য । 

Savoy Hotel 


গল্পটি হচ্ছে অনেক পুরনো সেই ব্রিটিশ আমলে উত্তরপ্রদেশের বিখ্যাত শহর হলো মুসৌরি, তখন উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত ছিল কিন্তু এখন মুসৌরি উত্তরাখণ্ডের অন্তর্ভুক্ত । এই মুসৌরিতে এই হোটেলে আছে The Savoy Hotel, বিখ্যাত হোটেল হলো এই Savoy. এই হোটেলটি যখন তৈরি হচ্ছিল সেই সময়ের কথা জানা যায় গর্ভনর জেনারেল লর্ড অকল্যান্ডের বোন ফ্যানি ইডেনের একটা জার্নল থেকে, উনি লিখছেন তার জার্নলে "There is a large hotel just built on a hill here, and slate billiard tables in it. It is impossible in this book to attempt a sketch of the mountains but if you were to see where we are and upon what we are looking down, you would wonder how hotels and slate billiard tables get here. All the materials for building them are brought from the plain." From Tigers, Durbars and Kings;" 

সেই দিনটি ছিল 1838 সালের 17 মার্চ

এই Savoy হোটেল মুসৌরিতে তৈরি হওয়া প্রথম হোটেল । এই হোটেলটি মালিক ছিলেন সেসিল ডি লিঙ্কন, এই লিঙ্কন ছিলেন একজন আইরিশ ম্যান ।

সেই সময় ডি লিঙ্কন লখনৌতে ব্যারিস্টার ছিলেন । সেই সময় হোটেলে সব কিছুই ছিল গ্রান্ড পিয়ানো থেকে শুরু করে বিলিয়ার্ড টেবিল আর ছিল বিভিন্ন প্রকার মেহগনি বা ওইরকম সব আসবাবপত্র । আর এই সব জিনিসপত্র এসেছিল দেরাদুন থেকে গরুর গাড়ি করে, তখন আর এখনকার মত এত ভালো রাস্তা ছিল না । ভারতে আবহাওয়া তো ব্রিটিশদের সহ্য হতো না, সুযোগ পেলেই তারা সিমলায় হামলা করতো, মানে চলে আসতো আর সেই কারণেই সিমলাখে ব্রিটিশরা বলতো গ্রীষ্মের রাজধানী । সরকারি ব্রিটিশ কর্মচারীরা সিমলায় ছুটি কাটাতে আসতো কিন্তু বেসরকারি কোথায় যাবে ? তারা আসতো এই মুসৌরিতে । আগে হোটেল যায়গায় একটা স্কুল ছিল, ঐ এস্টেট অধিগ্রহণ করে পাঁচ বছরের মধ্যে এই হোটেলটি তৈরি করেন । আসলে হয়তো সিঙ্গাপুরের Raffles হোটেল অথবা লন্ডনের Savoy Hotel সাথে প্রতিযোগিতা নামতে চেয়েছিলেন আইরিশ ম্যান ডি লিঙ্কন। টেলিগ্রাফের একটি প্রবন্ধ থেকে জানতে পারলাম একটা বার আছে তার নাম 

"রাইটার্স বার" বিখ্যাত লেখকেদের উৎসর্গ করা হয়েছে । এখন অনেকেই ভাবছেন পোয়ারো বা Mysterious Affair at Styles কথা এখানে কথা থেকে আসছে ? বলছি, সালটি 1911 তখন গরমকাল চলেছে 49 বছরের এক মহিলা তার নাম ছিল Lady Garnett যিনি আবার প্ল্যানচেট  করতেন, আর তার সাথে এসেছিল আরো একজন তার নাম Miss Eva Mountstephen দুজনেই লখনৌ থেকে ঘুরতে এসেছিলেন এবং Savoy hotel উঠেছিলেন । Lady Garnett আবার একটি দুঃখজনক অতীত ছিল, তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ইউনাইটেড প্রভিন্সে পুলিশের একজন ব্রিটিশ অফিসারের সঙ্গে, কিন্তু বিয়ের ঠিক আগেই ঐ অফসার মারা যায় । এরপরে থেকেই আত্মানামানো বা প্ল্যানচেট কিংবা ক্রিস্টালবলের সাহায্য আত্মাদের সঙ্গে কথাবার্তা বলতে পারতেন Lady Garnett. আর Miss Eva Mountstephen এই সবে খুব বিশ্বাস ছিলো । একদিন সকালে Lady Garnett তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়, আর ঘর ছিল ভেতর থেকে বন্ধ তাই সাধারণ ভাবে পুলিশ আত্মহত্যাই মনে করেছিল । কিন্তু যখন ময়নাতদন্ত করা হয় দেখাযায় Lady Garnett শরীর প্রসিক অ্যাসিড (হাইড্রোজেন সায়ানাইড) পাওয়া যায়, আর কয়েক জন সাক্ষী পাওয়া যায়, তারা বলা যে Miss Eva Mountstephen নাকি ওনার নুনের কৌট নিয়ে নাড়াচাড়া করছিলেন এবং আরো জানা যায়, যেদিন Lady Garnett মৃতদেহ উদ্ধার করা হয় সেই দিন নাকি খুব সকালেই তিনি মুসৌরি ছেড়ে লখনৌ ছেড়ে চলে যান । পুলিশ গ্রেফতার করে Miss Eva কে এলাহাবাদ হাইকোর্টের বিচারের জন্য আনা হয়েছিল, কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ না থাকার জন্য ছাড়া পেয়েযান Miss Eva Mountstephen . আবার আরো একটি ঘটনা ঘটে যেই ডাক্তার ময়নাতদন্ত করেছিল Lady Garnett এর তিনি ও রহস্য জনক ভাবে মৃত্যু হয় তার আরো জানা গেছে স্ট্রিকনিন বিষের প্রয়োগের মাধ্যমে মৃত্যু হয় । 

Rudyard Kipling


Scroll থেকে জানতে পারছি যে Rudyard Kipling মানে Jungle Book এর লেখক তার বন্ধু বেকার স্ট্রিটের বাসিন্দা মানে হোমসকে যিনি নির্মাণ করেছেন, স্যার আর্থার কোনান ডয়েল কে চিঠি মারফত এই সব ঘটনা জানিয়েছিলেন এবং আরো বলেন যে  হোমস যদি এই রহস্যের সমাধান করতে ভারতে আসতে পারে । কিন্তু কোনান ডয়েল হোমস কে ভারতে পাঠান নি ।

স্যার আর্থার কোনান ডয়েল


 কিন্তু কিভাবে যেন এই কেসের তথ্য গুলো আগাথা ক্রিস্টি হাতে আসে, এবং তার গোয়েন্দা পোয়ারো প্রথম গল্প The Mysterious Affair at Styles তৈরির খসড়া হিসাবে ব্যবহার করেছিলেন । 

রহস্যের রাণী আগাথা ক্রিস্টি 


যদিও ধরে নেওয়া যেতে পারে Savoy hotel যায়গা নিয়েছিল এসেক্স কাউন্টির ম্যানর স্টাইল কোর্ট , অনেক হয়তো মেলাতে পারছেন The Mysterious Affair at Styles গল্পের সঙ্গে । 

মলাট


আগেই বলেছি কোনো উপযুক্ত প্রমাণ নেই এই ঘটনার সাথে মুসৌরি Savoy হোটেলে ঘটে যাওয়া ঘটনার । পোয়েরো কিন্তু গল্পের শেষে হত্যাকারী কে ধরে ছিল । কিন্তু মুসৌরি Savoy Hotel ঘটনা কিন্তু আজও অমীমাংসিত। মুসৌরি Savoy Hotel কিন্তু এখন আছে যদি কখনো যান থেকে আসতে পারেন Savoy Hotel এ

এখনকার সময় Savoy Hotel 


তবে অনেক বছর বন্ধ ছিল এই হোটেল । ব্রিটিশ স্থাপত্য এখনো ধরে রেখেছে এই হোটেল, আছে এখনো সেই বাগান, বাগানে রয়েছে ভিক্টরিয়ান মূর্তি । যেহেতু আগাথা ক্রিস্টি প্রথম বিশ্বযুদ্ধ সময়ে একজন নার্স হিসেবে কাজ করেন, তাই বিভিন্ন বিষ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন এমনকি, বেশিরভাগ পোয়েরোর গল্পে বিষ দিয়ে হত্যা হয়েছিল । কিন্তু Boomlive News থেকে জানতে পারছি যে ভারতের একমাত্র Bond অর্থাৎ রাস্কিন বন্ড বিশ্বাস করেন আগাথা ক্রিস্টি ভারতবর্ষে এই Savoy Hotel ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পোয়েরোর প্রথম গল্প লেখেন । 

রাস্কিন বন্ড


হয়তো Savoy Hotel ঘটনা থেকেই 

Mysterious Affair at Styles পোয়ারোর প্রথম উপন্যাস, প্রকাশিত হয় 1920 সালে । 2020 আগাথা ক্রিস্টির পোয়ারো একশ বছর অতিক্রম করেছে, এই বছর কে ধরলে 103 বছর । অনেকে বলেন যে তারিখটি ছিল 17 জুলাই । আগাথা ক্রিস্টি কিন্তু ভারতে এসেছিলেন, TOI এর খবরে মাধ্যমে জানা যায় একবার রহস্যের রাণী ভারতে এসেছিলেন । 


মুসৌরি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছিলেন আগাথা ক্রিস্টি কিংবা বা হননি কে বলতে পারে ! 

ছবি সূত্র - internet

তথ্য সূত্র - https://www.boomlive.in/was-agatha-christies-first-novel-mysterious-affair-at-styles-inspired-by-an-indian-murder/


https://homegrown.co.in/homegrown-voices/the-haunted-indian-hotel-that-inspired-agatha-christies-first-novel


https://www.telegraphindia.com/culture/style/murder-at-the-savoy/cid/1550005


https://timesofindia.indiatimes.com/india/agatha-christies-hercule-poirot-may-soon-land-up-in-india-for-a-case/articleshow/46828398.cms

Comments