সব খেলার সেরা বাঙালির ফুটবল

প্রথম ফুটবল বিশ্বকাপে ব্যাবহিত ফুটবল 

 আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ,  ফুটবল খেলা শুরু হয় চীনে, সেখানে ফুটবল কে Cuju বলতো। আবার জানা যায় গ্রিক ও রোমের মানুষ ও ফুটবল খেলতো। ইউরোপে ফুটবল খেলা জনপ্রিয়তা প্রায় স্কুলে স্কুলে , কিন্তু প্রত্যাকটা স্কুলের নিয়ম আবার আলাদা ছিল । সেই নিয়মের প্রথম পরিবর্তন ঘটে 1863 সালে। যখন সবকটি স্কুলের খেলোয়াড় একসাথে হয়ে একটি কমিটি গঠন করে, আর যার নাম দেওয়া হয় FA মানে Football Association। এই কমিটি সব নিয়ম বদলে নতুন নিয়ম করে , যাতে ঝামেলা না বাঁধে । এরপর থেকে ফুটবল ক্লাব গুলি শুরু হতে থাকে , আবার এখানেও নতুন নিয়ম চলে এসেছে । সেখানে বলছে কোনো খেলোয়াড় সামনের দিকে পাস করতে পারবে না আবার ফুটবল উপরের অংশে টাচ্ করা বারন , একমাত্র পাস হতে ভুল বশত পাস করে তবে সেখানেই খেলা বন্ধ, আবার প্রথম থেকে শুরু হবে । শুনলে বা পড়লে সত্যি হাঁসি পায় । 1866 সালে এই নিয়ম তুলে নেওয়া হয় এবং অফসাইডের নিয়ম চালু হয়। 

আমেরিকায় ফুটবল খেলা 

বাংলার ফুটবলের ইতিহাসে প্রথমই যার নাম আসে তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি । সালটা ছিল 1878 তখন সর্বাধিকারি মশাই হেয়ার স্কুলে সিক্স এ পড়ে , স্কুলের বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে ফুটবল কিনলেন আর শুরু করলেন ফুটবল খেলা, তেই সেই খেলা আদৌও ফুটবল খেলা ছিল কি না।

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি 


 সেই নিয়ে সন্দেহ আছে। ঐতিহাসিক রাখাল ভট্টাচার্য জানিয়েছেন যে "সেদিন মাঠে নামল সবাই বল নিয়ে, গোল পোস্টের বালাই নেই, নিয়ম কানুন কিছুই ছিল না , কেউ হাতে কেউ পায়ে । তবে বেশি দিন চলেনি এরকম করে খেলা , প্রেসিডেন্সি কলেজে ছাত্ররা নিয়ে এল তাদের অধ্যপক বি.ভি স্ট্যাককে নিয়ে, তিনি এই খেলা দেখে অবাক তারপর বললেন তোমার যেই বলটা কে নিয়ে খেলছ সেটা রাগবি বল , আর যেটা খেলছ সেটা মোটেই ফুটবল না আমি তোমাদের ফুটবল খেলা আর তার নিয়ম কানুন শিখিয়ে দেব । এরপর শুরু হলো বাংলার ফুটবল খেলা ।আর বিকটা ইতিহাস....     

ছবি সূত্র - internet 

তথ্য সূত্র - https://www.prothomalo.com/onnoalo/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%BE

https://roar.media/bangla/main/sports/history-of-footballs-origin-tactics

Comments