ডেঁপমি ও আলেকজান্ডার ডাফ !

ডাফ চার্চ  

 কলকাতা শহরে বিদেশিদের আনাগোনা শুরু হয়ে গেছে, এই সময় 1830 এর মে মাসে এক স্কটিশ যুবক পা রাখলেন কলকাতায় ।

Alexander Duff

এই স্কটিশ যুবকের নাম আলেকজান্ডার ডাফ।  শিক্ষিত ধার্মিক মুক্তমনা এই যুবক যখন কলকাতায় আসলেন সমাজে সমাজ সংস্কার করার ঢেউ এসেছে, ইংরেজি শিক্ষা, বিজ্ঞান, যুক্তিবাদী ভাবধারা কুসংস্কারের মাথায় ধাক্কা মারলো ‌।  সতীদাহ প্রথা রদ হলো । এইসময়ে হিন্দু কলেজ তৈরি হয় এবং ডেভিড হেয়ার এবং ডিরোজিওর মত মানুষরা যুক্তিবাদি চিন্তা ও শিক্ষার প্রসার ঘটাতে সাহায্য করেছিলেন‌ । হিসাব যুক্তিবাদী মানুষের সাথে হাজির হলেন আলেকজান্ডার ডাফ ।  তৈরি করলেন স্কটিশ চার্চ কলেজ। 

Scottish Church College 

সামাজিক কুসংস্কার ও গোরা রক্ষণশীল ভাবধারায় আঘাত করতেই ডাফ এর উপর রেগে গেল সমাজের মাথারা। এভাবেই সমাজ সংস্কৃতি রসাতলে যাচ্ছে এই মেল্ছো সাহেবরাই যত নষ্টের গোড়া, এরাই ছেলেদের মাথা নষ্ট করছে । আলেকজান্ডার ডাফ ও তার শিষ্য ছাত্রদের উপর শুরু হলো এক ধরনের আক্রমণ। ডাফ ও তার ছাত্র দের জন্য বঙ্গসমাজে তৈরি হলো নতুন টি শব্দ " ডেঁপ " এবং সেখান থেকেই ডেঁপমি । আলেকজান্ডার ডাফ তো হারিয়ে গেছে কিন্তু টিকে রয়েছে সেই শব্দ ডেঁপমি।

ছবি সূত্র - Internet

তথ্য সূত্র - https://en.m.wikipedia.org/wiki/Scottish_Church_College


https://en.m.wikipedia.org/wiki/Alexander_Duff_(missionary)

Comments