ইতালি বাঙালি প্রেম কাহিনী

ইউসেফ মারিনি 


 উনিশ শতকের শেষ কিংবা বিশ শতকের শুরু ভারতে তখন ইংরেজদের রমরমা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিবিদরা আসছে ভারতে সেরকমই এক ইটালিয়ান প্রযুক্তিবিদ এসেছিলেন ভারতে রেলপথ তৈরীর কাজ নেই, প্রথমে দক্ষিণ ভারতের আম্বা সমুদ্রম তারপর বদলি হয়ে এসেছিলেন এই বাংলায় । ইউসেফ মারিন, তার হাত ধরে কিন্তু হাওড়ার বালি ব্রিজ তৈরি হয়েছিল। এখানে তিনি হৃদয় দিয়ে বসলেন এক বাঙ্গালী কন্যাকে তার নাম কলী। কালীর সাথে গড়ে উঠেছিল প্রেম এবং পরবর্তীকালে বিয়ে । যা হয় সেই সম্পর্ক মেনে নেয়নি কেউ , সেইজন্য অন্য শহরে চলে গেছিলেন ইউসেফ মারিনি । কালী কিন্তু ছিল বাংলার ব্রাহ্মন অভিজাত পরিবারের মেয়ে । পরবর্তীকালে নাম বদল করে হয় ক্যাথরিন।

কালী ওরফে ক্যাথরিন


 ইউসেফ বাংলা ছেড়েছিলেন কালীকে বিয়ে করার পর বিশ শতকের দিকে আর ছেড়েছিলেন ব্রিটিশ সরকারের কাজ। এরপর ত্রিবান্দম শহরে কাজ নেন তিনি । ত্রিবান্দমে তার যে বাড়িটি ছিল সেটি কিন্তু এখনো আছে নাম ম্যাসকট হোটেল ।

ম্যাসকট হোটেল 


 সারাজীবন ভারতে কাটালেও শেষ জীবনে ভাগ্য সাথে ছিল না তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার ইটালিয়ান কে  গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার এবং চলে অকথ্য অত্যাচার । 1940 সালে আটক করে বিট্রিশ সরকার , যেহেতু ব্রিটিশ সরকারের চাকরি ছেড়ে ছিল ইউসেফ সেই জন্য তাকে সন্দেহ করে এবং অকথ্য অত্যাচার করে ব্রিটিশ সরকার‌। দীর্ঘ পাঁচ বছর দেরাদুনে ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকার পর  1945 এ মারা যান ইউসেফ মারিন। কিন্তু কালীর শেষ পরিনীতি জানা যায়নি , কি হয়েছিল তার কোথায় বা তিনি ছিলেন কিছু জানা যায়নি । হয়তো জানা যাবে একদিন অথবা না ! ইতিহাসের ধুলোতেই চাপা পড়ে থাকবে এই প্রেম কাহিনী ।


ছবি এবং তথ্য সূত্র - https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0GnvKbJ6dq5mHw1SFDe9g2rphcLaZq93pEHoDdREysrMyAerZ2wavARfaDwPqbXMsl&id=100027139052938&sfnsn=wiwspmo

Comments