- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমন করেছিলেন তখন নাকি নবাবের হাতিগুলো এখানেই বাগানে রাখা থাকতো আর সেখানথেকে নাম হাতিবাগান। আবার এখানে নাকি একজনের বাগানবাড়ি ছিল, যার পদবি ছিল হাতি । সেখান থেকে ও নাম এসেছে বলে ধরা হয়। মেহতাব চাঁদ মল্লিক সেই বাগান বাড়ি কেনেন । হাতিবাগান বাজার তৈরি করেন মেহতাব চাঁদ মল্লিক। সেই বাজার কিন্তু এখনো রমরমিয়ে চলছে। হাতিবাগান বাজারে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনা বোমা ফেলেছিল, তবে সেটা ফাটেনি বলে বেঁচেগেছিলো হাতিবাগান বাজার। একদিকে হেদুয়া অন্যদিকে শ্যামবাজার একদিকে সেকালের ইতিহাস আরেকদিকে একালের ট্রাফিক এই সব কিছু নিয়েই বহাল তবিয়তে আছে হাতিবাগান।
ছবি সূত্র - Pinterest
তথ্য সূত্র - wikipedia
Comments