আর্মেনিয়ান চার্চ


 

বলা হয়ে থাকে ইংরেজরাই কলকাতায় আগে ব্যাবসা করতে এসেছিল ইংরেজদের আগেও কলকাতা এসেছিল পর্তুগিজ আর্মেনিয়ান দিনেমানরা । অনুমান করা হয়ে থাকে যে চুঁচুড়া হয়ে আর্মেনিয়ান কলকাতায় এসেছিল, চুঁচুড়া তে 1665 খ্রিস্টাব্দে তারা প্রথম চার্চ তৈরি করে। কলকাতায় আসার পর সমবেতভাবে উপাসনা উপাসনা করার জন্য তাদের কোন চার্জ ছিল না এরপর 1707 খ্রিস্টাব্দে ইংরেজদের সাহায্যে গোরস্থানের পাশে একটি চার্চ তৈরি করে ,  এই উপাসনা গৃহই কলকাতার প্রাচীনতম চার্চ ইংরেজরা তাদের প্রথম চার্চ বা উপাসনা গৃহ তৈরি করে 1709 খ্রিস্টাব্দে, যার নাম হল সেইন্ট এন্ট চার্চ । শহরে পুরনো আর্মেনীয়দের ওই চার্চটি প্রথমে ছিল কাঠের তৈরি , আগানাজা্ নামে এক আর্মেনীয় ব্যবসায়ীর টাকায় 1724 খ্রিস্টাব্দে পারস্যের স্থপতি কাভনের নকশা অনুযায়ী পাকা চার্চ তৈরি হয় । এই এই গির্জাটি আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ নামে পরিচিত হয় । চার্চটির চুড়ো তৈরি করে দিয়েছিলেন আর এক ব্যাবসায়ি ম্যানুয়াল হাজারমল 1734 খ্রিস্টাব্দে । তবে 25 শে ডিসেম্বর নয় আর্মেনিয়ান যীশুর জন্মোৎসব পালন হয় 6th January.  

ছবি সুত্র - internet

তথ্যসুত্র - https://bengali.indianexpress.com/west-bengal/kolkata-heritage-site-armani-church-90931/lite/?utm_source=whatsapp_web&utm_medium=social&utm_campaign=socialsharebuttons

Comments