- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
একটি দিনের মুছল স্মৃতি, ঘুচল চড়িভাতি,/ পোড়াকাঠের ছাই পড়ে রয়, নামে আঁধার রাতি।”
চড়ুইভাতি যাকে ইংরেজিতে বলে picnic, এবার দেখা যাক Pique-Nique শব্দের অর্থ কি এই পিক মানে হল "উঠিয়ে দেওয়া" আবার নিক মানে হল "যা খুশি" আবার অনেকে বলে এই পিক শব্দের মানে হল "খুঁটে খাওয়া" আর নিক মানে "তুচ্ছ বা মূল্যহীন" । এই পিকনিক হঠাৎ করে আসেনি ফরাসি রাজা'রা রাজকীয় উদ্যানে পিকনিক করতেন । 1789 খ্রিষ্টাব্দে ফরাসি বিপ্লবের পর প্যারিসের রাজ উদ্যান গুলো সাধারন মানুষ জন্য খুলে দেয়ার পর সাধারন মানুষ ও খালি মাঠে খাবার দাবার নিয়ে সবাই মিলে পিকনিক করতো। এসবের বহু আগে চাষিরাই মাথার উপর সূর্য নিয়ে খাবার খেত, এক কথায় এটিও কিন্তু পিকনিক।
এরপর তাস খেলাও পিকনিকের মধ্যে ঢুকে পড়ল। এই সব দেখে ইংরেজরা হিংসায় লুচির মত ফুলে শুরু করলো পিকনিক ক্লাব । চার্লস ডিকেন্স মত বড় বড় লেখকদের লেখায় পিকনিকের বিবরণ থাকতো । 1910 সালে হল লুই ভিতো কেজ যেটা গাড়ি বা মোটরসাইকেল করে সহজেই পিকনিকের সরঞ্জাম সহজেই নিয়ে মাওয়া যেত । তবে অনেক এই পিকনিক ব্যাপারটাকে ভাল চোখে দেখতেন না , তাদের ধারণা ছিল পিকনিকে বিপ্লবিরা এখানে যায় বিপ্লবের উদ্দেশ্য। মেক্সিকোতে অন্যতম ছুটির দিন হল দিয়া দে লোস মুয়ের্তোস মানে মৃতের দিন। এই দিনে মৃতের পরিবারের লোকজন কবরস্থানে একসাথে জড়ো হয় এবং বড়োসড়ো খাবারের আয়োজন করে এবং খাওয়াদাওয়া করে এইটা কিন্তু একধরনের পিকনিক।
ছবি সুত্র - internet
তথ্য সুত্র - শ্রী কৌশিক মজুমদার প্রণীত নোলা
https://www.prothomalo.com/onnoalo/treatise/অলসবেলার-চড়ুইভাতি
https://banglalive.com/the-history-and-myth-surrounding-the-concept-of-picnic/
Comments