আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ দূশো বছর ধরে পরাধীন ছিল, এরপর অবশেষে ভারতবর্ষ স্বাধীনতা পায়। তবে ভারতের স্বাধীনতার আগেই ভারতের দুটি ভাগ করা হয় একটি নাম আপনার জেনন সেই জন্য আর বলছি না। তবে ভারতের স্বাধীনতার জন্য অনেক মানুষের প্রাণ গেছিল যাকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামী। এরপর ভারতের প্রধানমন্ত্রী হন জহরলাল নেহরু, এরপর তিনি ভারতের এগিয়ে নিয়ে যান। সাধারণ ভাবে বলা যায় যে সোঙ্গোল জহরলাল নেহরু হাতে উঠেছিল। তবে এই রাজদন্ড সাথে তামিল বা বলা দক্ষিণ ভারতের সম্পর্ক আছে, আরো বলা হয় যে নেহরু যখন এই দন্ড হাতে নিয়েছেন তখন তার বাস ভবনে চলছে স্তোত্রগুলি একজন ওদুভার (গায়ক) গেয়েছিলেন এবং নাদস্বরম (বাদ্যযন্ত্র) বাজিয়েছিলেন রাজরত্নম পিল্লাই। তবে এই যথেষ্ট কৌতুহল আছে কারণ বলা হয়েছে যে এই দন্ড নাকি উড়িয়ে আনা হয়েছে। যদি তাই হয় তাহলে যে এই দন্ড দান করছে তাকেও নিয়ে এসেছিল সেই বিমান, তবে তার কোনো ঐতিহাসিক প্রামান নেই বা বলা ভালো পাওয়া যায় নি।
অনেক ঐতিহাসিক এই মতের বিরুদ্ধে কথা বলেছেন বলে জানা যায়, তবে এই রাজদন্ড ছিল তথাকথিত হিন্দু রাজাদের অন্যতম প্রতিক। এই রাজদন্ড ছিল একে অপরকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া। শোনা যায় ভারতবর্ষ স্বাধীনতার আগে বা কিছু সময়ের পর এই রাজদন্ড দিয়ে ক্ষমতা হস্তান্তর হতো, এমনকি কাশ্মীর থেকে ত্রিবুঙ্কর পর্যন্ত এই রাজদন্ডের কথা বলা হতো। সাধারণ ভাবে বলা যায় এটা ছিল চোল সাম্রাজ্যের অংশ এবং বলা হয় এটি ছিল অন্যতম। জানা যায় নেহেরু তামিলনাড়ুর একটি শৈব মঠ, থিরুভাবাদুথুরাই 'আধীনম'-এর উপ-ধর্মযাজকের কাছ থেকে একটি সোনার 'সেঙ্গোল' গ্রহণ করেন। তবে এই রাজদন্ড নিয়ে অনেক কিছু বলা হয়েছে প্রথমে জানি যে কী এই রাজদন্ড একটি পত্রিকার খবর অনুযায়ী এই রাজদন্ড ছিল চোল সাম্রাজ্যের অন্যতম অংশ, এই রাজদন্ড বলা হত "অরাম" এর অর্থ হলো ধর্ম। এই কথা বলা হয় যে নেহরু কে লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যে দেশ স্বাধীন হচ্ছে এটা বোঝার উপায় কী? সেই সময় নেহরু কংগ্রেস নেতা রাজাজি এই কথা বলেন, উত্তর তিনি বলেন যে রাজদন্ড নাও। এরপর মধ্যেরাতে নেহরু হাতে রাজদন্ড টি তুলে দেওয়ার ব্যবস্থা করেন তিরুভাদুথুরাই আধীনমাকে দায়িত্ব দেওয়া হয় নেহরু হাতে তুলে দেন। এই ঘটনার পর নেহরু দন্ডটি নেন এবং তার ছবি প্রকাশ করেন, এমনকি তার এই রাজদন্ডটি তিনি এলাহাবাদ মিউজিয়াম কে দেন। জানা যায় তার দন্ড নেওয়ার আগে এটিকে গঙ্গা জলে স্নান করানো হয় এবং এই দন্ড টি নিয়ে নেহরু ভগবান শিবের উপর ভরসা করে তিনি নাকি তেভারম ভাষায় স্লোক পাঠ করেছিলেন অবশ্যই সেটি ভগবান শিবের উপর, বলা ভালো তাকে পাঠ করতে বলেন সেই পন্ডিতরা। একে পুনরায় সি. রাজাগোপালাচারী নতুন করে সোনার জ্বল করাতে বলেন, এখানে কিন্তু একবার ভাবার দরকার নেই যে শুধু নেহরু জন্য দন্ড টি বানানো হয়েছে, এই দন্ড টি আগেই ছিল শুধু বিভিন্ন সময় হাত বদল হয়েছে এবং শেষে নেহরু নাম্বার আসে। এই রাজদন্ড তে কি কি আছে একটু বলে নেওয়া দরকার সেঙ্গোলটি প্রায় ৩০ দিনে সম্পন্ন হয়েছিল এবং এতে ৭-৮ জন কারিগর কাজ করেছিলেন। এটি একটি কাঠের দণ্ড নিয়ে গঠিত ছিল যা সোনার একটি পুরু পাত দিয়ে আবৃত ছিল। এর শীর্ষে ছিল একটি সোনার ঋষভ (পবিত্র ষাঁড়) এবং তার নীচে দেবী লক্ষ্মীর মোটিফ। ভুম্মুদি বাঙ্গারু এই কাজের জন্য ১৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে একটি বিশাল অঙ্ক ছিল। এবং সেই তিন পন্ডিত কে বিমান করে নিয়ে আসা হয়। সেই সময় বিখ্যাত লেখকরা বিভিন্ন লেখা লিখেছেন যেমন টাইমস পত্রিকায় কারকা 1947 সালের আগস্ট মাসের 17 তারিখে লিখেছেন যে "স্বাধীনতার প্রাক্কালে নেহরু ধর্মীয় ভাবাবেশে আচ্ছন্ন হয়ে পড়ে ছিলেন"। কারকা আরো লিখেছেন যে "নয়াদিল্লির পরিবেশ প্রায় কুসংস্কার হয়ে পড়ে ছিল", আরো বলেছেন যে প্রাচীন ভারতে সাধু পুরুষদের হাত থেকে ক্ষমতা ও কতৃত্ব হস্তান্তর লাভ করা ঐতিহ্য ছিল, শুধু তাই নয় তার মতে নেহরু সমস্ত আচার অনুষ্ঠান রাজি হন, কারণ ভারতীয় রাজাদের এটাই ছিল ক্ষমতা গ্রহণের ঐতিহ্যবাহী উপায়। তবে এই বিষয়টি নিয়ে অনেকে বিভিন্ন ভাবে দেখবে, তাই সেই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। এবার বলি রাজদন্ড নতুন করে বানানোর নির্দেশ দিয়েছিলেন রাজাগোপালাচারী তিনি এই কথা উল্লেখ করেন যে পন্টিফ এই কাজটি মাদ্রাজের বিখ্যাত জুয়েলার্স ভুম্মুদি বাঙ্গারুকে অর্পণ করেন। ভুম্মুদি বাঙ্গারুকে এই কাজটি দেওয়ার কারণ ছিল যে, তারা সুনির্দিষ্ট ধর্মীয় নির্দেশনা অনুযায়ী মন্দিরের গহনা এবং পূজার সামগ্রী তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন। ভুম্মুদি বাঙ্গারুকে খুব অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে হয়েছিল। সেঙ্গোলটি প্রায় ৩০ দিনে সম্পন্ন হয়েছিল এবং এতে ৭-৮ জন কারিগর কাজ করেছিলেন। এটি একটি কাঠের দণ্ড নিয়ে গঠিত ছিল যা সোনার একটি পুরু পাত দিয়ে আবৃত ছিল। এর শীর্ষে ছিল একটি সোনার ঋষভ (পবিত্র ষাঁড়) এবং তার নীচে দেবী লক্ষ্মীর মোটিফ। ভুম্মুদি বাঙ্গারু এই কাজের জন্য ১৫,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে একটি বিশাল অঙ্ক ছিল। কিন্তু এসব সত্বেও কেন নেহরু দন্ডটিকে মিউজিয়াম দিয়ে ছিলেন তার কোনো উল্লেখ নেই, শুধু তাই সেই সময় যে দল ক্ষমতায় ছিল এই রাজদন্ড কথা উল্লেখ পর্যন্ত করেনি, এমন কী টু শব্দ করেনি। কিন্তু কেন ? সেক্ষেত্রে ছাপা কিছুই হয়নি, কারণ এই জিনিসটা অত্যন্ত গোপনে রাখা হয়েছিল। উত্তর এখনো অস্পষ্ট, এক্ষেত্রে অরওয়েল বলেছেন যে এটা রাজদণ্ডের ইতিহাস কে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, কিংবা স্বাধীনতার আগের পরিচয় ধ্বংস করা নয় ! রাজদণ্ডের অস্তিত্ব কে অস্বীকার বা বিলুপ্ত করা। তবে এই বিষয়টি নিয়ে অনেকে আলোচনা করা হয় বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় উত্তর দেওয়া হয়।
ছবি সূত্র - internet
The Golden ‘Sengol’ of Indian Freedom https://share.google/10HBA4H9gcQCl2lqj

Comments