- Get link
- X
- Other Apps
Posted by
Tiki liki
on
- Get link
- X
- Other Apps
নানকিং রেস্তোরাঁ ছবি সুত্র - internet
রাস্তার নাম 22 নং ব্ল্যাকব্রান রোড এখানে আছে লাল রংয়ের দোতলা বাড়ি জায়গায় হচ্ছে কলকাতার প্রথম চীনা পাড়া । এখানে এদিক ওদিক ছড়িয়ে আছে চীনা ভাষায় লেখা হোডিং আর দোকান। আর আছে এই লাল বাড়ি । এই লাল বাড়িটি সেই সময়ের বিখ্যাত চীনা রেস্তরাঁ এখান থেকে এই কলকাতায় চীনা খাবার যাত্রা শুরু হয়েছিল নানকিং রেস্তরাঁ। এই শহরে ফেলে আসা ইতিহাসের এক অংশ লাল বাড়িতে ঢোকার দরজার উপরেই সাদা background উপর লাল কালি তে লেখা তুম - অং চার্চ । আসলে এটি একটি চীনা মন্দির । এই বাড়ির একতলায় ছিল নানকিং রেস্তরাঁ । শোনা যায় খদ্দেরদের অভ্যর্থনা জানান জন্য নাকি বেহালা বাদকেরা থাকতেন । একটা সময়ে সারা ভারতে জনপ্রিয় হয়ে যায় এই নানকিং। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে খেতে আসতেন । সেই সঙ্গে নিয়মিত আসতেন ডাঃ বিধান চন্দ্র রায়, উত্তমকুমার সুপ্রিয়া দেবী এসেছেন এছাড়া টলি পাড়ার আরো অনেকে শুধু টলিপাড়া নয় একটা সময় রাজ কাপুর , নার্গিস দিলীপ কুমারের মত স্টারেরা এসেছেন নানকিং এ এমনকি দোতলা বারান্দা থেকে হাত নাড়িয়েছিলেন রাজ কাপুররা । সময়
তো আর সবসময় এক থাকে না এক্ষেত্রে ও তাই ১৯৬২ র ভারত চীন যুদ্ধের পর থেকে নানকিং এর জনপ্রিয়তা কমতে থাকে শেষে সত্তর দশকের একদম শেষে বন্ধ হয়ে যায় নানকিং রেস্তরাঁ । তবে মন্দির টি আছে এখনো ।
- Get link
- X
- Other Apps
Comments